[b]চবি:[/b] হরতাল-অবরোধেও ক্লাস-পরীক্ষার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মৌণ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
শনিবার সকাল ১১টায় চাকসু ভবন থেকে মৌন মিছিল শুরু করে শিক্ষার্থীরা। মিছিলটি শহীদ মিনার, বাণিজ্য অনুষদ ও সমাজ বিজ্ঞান অনুষদ হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধনে মিলিত হয়।
শিক্ষার্থীরা বলেন, এভাবে চললে বিশ্ববিদ্যালয় চরম সেশনজটের মুখে পড়বে। আমরা এই অভিশাপ থেকে মুক্তি চাই।
অন্যান্য বিশ্ববিদ্যালয় ক্লাস-পরীক্ষা নিতে পারলে আমাদের সমস্যা কোথায়? পরে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ জানান, ‘কিভাবে শিক্ষার্থীদের সেশনজটের অভিশাপ থেকে মুক্ত করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করছি।
শ্রেণীহীন
চবি উপাচার্যকে শিক্ষার্থীদের স্মারকলিপি
চবি: হরতাল-অবরোধেও ক্লাস-পরীক্ষার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মৌণ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শনিবার সকাল ১১টায় চাকসু ভবন থেকে মৌন মিছিল শুরু করে শিক্ষার্থীরা। মিছিলটি শহীদ মিনার, বাণিজ্য অনুষদ ও সমাজ বিজ্ঞান





