নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম রকি (২৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। জানা গেছে তিনি পেশায় ইট-বালু ব্যবসায়ী ছিলেন।
শুক্রবার রাতে শহরের দেওভোগ নূর মসজিদ এলাকায় দুই মাদক রকিকে ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রকি ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকার আনোয়ার ইসলামের ছেলে।
নিহতের পরিবারের দাবি স্থানীয় দুই মাদক ব্যবসার প্রতিবাদ করাতেই তাকে প্রাণ দিতে হয়েছে।
নিহতের বাবা আনোয়ার ইসলাম জানান, ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকায় রিয়াজ উদ্দিনের ছেলে রাজু এবং সাঝু দীর্ঘদীন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। এর প্রতিবাদ করেছিল রকি।
শুক্রবার রাত ৮টায় তার ছেলেকে নূর মসজিদ এলাকায় পেয়ে মাদক ব্যবসায়ী রাজু এবং সাজু তাকে প্রথমে মারধর করে। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশের পরিদর্শক আকতার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’
[b]নারায়ণগঞ্জ,২২মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]