রাজধানীর জুরাইনে সমর্থ বেগম (৫০) নামের এক নারীকে খুন করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে ওই নারীর সঙ্গে অচেতন অবস্থায় তাঁর স্বামী নূরুল ইসলামকে (৬৫) পাওয়া যায়।
জুরাইনের ৬৮/১ নম্বর বাসায় এই ঘটনা ঘটে। নূরুল ইসলাম এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।
দম্পতির স্বজন মনির হোসেন জানান,ওই বাসার তিনতলা বাড়িতে সমর্থ ও তাঁর স্বামী একা থাকতেন। নিচতলায় আবদুর রাজ্জাক নামের একজনকে ভাড়া দেওয়া হয়েছিল। আজ সকালে তিনি ওই বাসায় গিয়ে দুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় সমর্থ বেগমের নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে মনির চিকিত্সক নিয়ে এলে সমর্থকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনার পর থেকে ভাড়াটিয়া রাজ্জাককে পাওয়া যাচ্ছে না।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান,ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।