[b]ঢাকা:[/b]ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, মানুষ মারার নোংরা রাজনীতি আমরা চাই না। হিন্দুদের ওপর হামলার ঘটনা ন্যাক্কারজনক।
শনিবার রমনায় ডিএমপির সদর দফতরে ডিএমপিকে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় ডাচ-বাংলা ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনগণকে সহিসংতা প্রতিহত করতে আহ্বান জানান ডিএমপি কমিশনার।
তিনি আরও বলেন, গত এক বছরে সন্ত্রাসীদের হামলায় অনেক পুলিশ নিহত ও আহত হয়েছে অনেকে। পুলিশ বাংলাদেশ ভূখণ্ডকে অক্ষুন্ন রাখতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। কিন্তু কিছু সন্ত্রাসীরা আইনশৃঙ্খলাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে এবং দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করতে পুলিশের ওপর হামলা চালাচ্ছেন।
ডাচ-বাংলা ব্যাংক অর্ধ কোটি টাকা মূল্যের অ্যাম্বুলেন্স দেয় পুলিশকে।