প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছে ২৯ টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক ও গবেষণা প্রতিষ্ঠানের সম্মিলিত প্রতিষ্ঠান ইলেকশন ওয়ার্কিং গ্রুপের (ইডব্লিউজি) একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার বিকাল ৪টায় নির্বাচন কমিশন সচিবালয়ে তারা এ সাক্ষাৎ করেন।
বৈঠক সূত্রে জানা যায়,জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের রিপোর্ট অনুযায়ী তারা নির্বাচন কমিশন (ইসি) আগামী নির্বাচনগুলো বিষয়ে কিছু পরামর্শ দেয়। সূত্র মতে,নির্বাচনে ভোটার আইডি বা জাতীয় পরিচয়পত্র ব্যবহার ও ভোটার স্লিপ প্রদানে সরাসরি কমিশনের তত্ত্বাবধানের ব্যাপারে তারা কমিশনকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেয়।
প্রতিনিধি দলে জানিপপের চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমুল্লাহ ও ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক তালেয়া রেহমানসহ ইডব্লিউজি’র পাঁচজন সদস্য উপস্থিত ছিলেন।
ঢাকা, জানুয়ারি ২৮ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ