নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকাতে টিপু সুলতান নামের এক স্কুল ছাত্রকে হত্যার অভিযোগে আলোচিত ৭ খুনের ঘটনার মামলার প্রধান আসামী নূর হোসেনকে অভিযুক্ত করে মামলা হয়েছে। মামলায় নূর হোসেনের আরও ৫ সহযোগিকে আসামী করা হয়েছে।
দাবিকৃত ৫ লাখ টাকা না দেওয়ায় ২০০৬ সালে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে অভিযোগ করা হয়।
ঘটনার প্রায় ৮ বছর পর নিহতের বাবা কাজী আক্তার হোসেন বাদী হয়ে মঙ্গলবার নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির জন্য আবেদন করেন। শুনানি শেষে বিচারক এইচ এম শফিকুল ইসলাম সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে মামলাটি গ্রহণের নির্দেশ দেন।
মামলার অন্য আসামীরা হলো- নূর হোসেনের সহযোগি রফিকুল ইসলাম রতন (গ্রেপ্তারকৃত) আমিনুল, রোস্তম আলী, জাকির ও সুন্দর আলী জামান। মামলায় ১৪ জনকে স্বাক্ষী করা হয়।
মামলায় বলা হয়, ২০০৬ সালের ২০ আগস্ট আসামীরা দাবি কাজী আক্তার হোসেনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেয়ায় মহিউদ্দিন আদর্শ কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণীর ছাত্র টিপু সুলতানকে ওই বছরের ২৬ আগস্ট বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ শীতলক্ষ্যায় ফেলে দেয়।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
নূর হোসেনের বিরুদ্ধে ৮ বছর পর হত্যা মামলা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকাতে টিপু সুলতান নামের এক স্কুল ছাত্রকে হত্যার অভিযোগে আলোচিত ৭ খুনের ঘটনার মামলার প্রধান আসামী নূর হোসেনকে অভিযুক্ত করে মামলা হয়েছে। মামলায় নূর হোসেনের আরও ৫ সহযোগিকে আসামী করা হয়েছে





