স্কুল ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে বাড়ির পাশ্ববর্তী ভুট্টা ক্ষেত থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ছাত্রীর নাম মিনি আক্তার (১২)। সে নীলফামারীর ডিমলায় সুন্দরখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে পড়ত।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে,শুক্রবার রাতে মিনি তার নানী লতিফুল বেগমের সঙ্গে ঘুমিয়ে ছিল। গভীর রাতে লতিফুল বেগম জেগে দেখতে পান মিনি ঘরে নেই। তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে বাড়ির আশেপাশে খোঁজাখুজির পরেও সন্ধান পায়নি।
সকালে বাড়ির পাশ্ববর্তী ভুট্টা ক্ষেতে মিনির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
ডিমলা থানার এসআই তাজুল ইসলাম জানান, মিনি আক্তারকে গণধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের মজিবর রহমানের ছেলে রিপনকে (১৫) আটক করেছে পুলিশ।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
ধর্ষণের পর স্কুল ছাত্রী হত্যা
স্কুল ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে বাড়ির পাশ্ববর্তী ভুট্টা ক্ষেত থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ছাত্রীর নাম মিনি আক্তার (১২)। সে





