আগামীকাল (বৃহস্পতিবার) দেশের ১৮১ টি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হবে। মানিকগঞ্জের শিবালয় উপজেলা কমপ্লেক্সে সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ।
এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জের শিবালয় উপজেলা কমপ্লেক্সে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ। এসময় নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল মোবারক, মোহাম্মদ আবু হাফিজ, মো. শাহ নেওয়াজসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এদিকে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, তথ্য সংগ্রহকারীরা এ সময়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ভোটার হওয়ার যোগ্যদের তথ্য সংগ্রহ করবেন। একই সঙ্গে তথ্য সংগ্রহকারীরা ভোটার তালিকা হতে নাম বাদ দেয়ার জন্য মৃতদের ভোটার বিষয়েও তথ্য সংগ্রহ করবেন। সুপারভাইজাররা এ তথ্য যাচাই-বাছাই করবেন। এদিকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকালে ভোটার হওয়ার যোগ্য কেউ বাদ পড়লে কোনো ব্যক্তি নিবন্ধন কেন্দ্রে গিয়েও ভোটার নিবন্ধন তালিকায় নাম লেখাতে পারবেন। ভোটার তালিকা হালনাগাদের জন্য প্রতিটি এলাকায়ই নিবন্ধন কেন্দ্র থাকবে। এ জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ প্রক্রিয়া শেষে আগামী ২৬ মে থেকে ১৫ জুলাইয়ের মধ্যে প্রত্যেক কেন্দ্রে গড়ে ১০ দিন ভোটার নিবন্ধন করা হবে।
সারাদেশে ৪ হাজার ৫৮৩ ইউনিয়ন পরিষদসহ পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড ও সিটি কর্পোরেশন এলাকায় নিবন্ধন কেন্দ্র স্থাপন করা হবে। এর মধ্যে প্রতি ইউনিয়ন ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় ১টি করে, প্রতি পৌরসভায় ১ থেকে ২টি, সিটি কর্পোরেশন এলাকায় প্রতি ওয়ার্ডে ১টি কেন্দ্র স্থাপনসহ প্রথম পর্যায়ে সারাদেশ ১ হাজার ৮শ’ কেন্দ্রে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। প্রতিটি কেন্দ্রে গড়ে ৮৫০ জন নতুন ভোটার অন্তর্ভুক্তি ধরে প্রথম দফায় ১৫ লাখ ৩৩ হাজার ভোটার অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, প্রথম দফায় ১৮১টি উপজেলায় বহস্পতিবার ( ১৫ মে) শুরু হয়ে আগামী ২৪ মে পর্যন্ত চলবে। দ্বিতীয় দফায় ১৭১টি ও তৃতীয় দফায় ১৯৪টি এলাকায় ভোটার তালিকা হালনাগাদ করা হবে।
[b]ঢাকা, এম, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
মানিকগঞ্জে কর্মসূচির উদ্বোধন করবেন সিইসি
আগামীকাল (বৃহস্পতিবার) দেশের ১৮১ টি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হবে। মানিকগঞ্জের শিবালয় উপজেলা কমপ্লেক্সে সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ





