পাওয়ার টিলারের চাপায় রায়হান নামে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চিকাজানি ইউনিয়নের ভেলামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান চিকাজানি ইউনিয়নের বরখাল গ্রামের বাদশা আলমের ছেলে।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান,দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিলো রায়হান। এ সময় রাস্তা পার হতেই মাটিভর্তি একটি পাওয়া তার কোমল দেহে চাপায় দেয়। ঘটনাস্থলেই রায়হানের মৃত্যু হয়।
ঘটনার পরপরই চালক সুমন পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ জনতা পাওয়ার টিলারটিতে আগুন ধরিয়ে দেয়।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ [/b]
শ্রেণীহীন
বাড়ি ফেরা হলো না রায়হানের
পাওয়ার টিলারের চাপায় রায়হান নামে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চিকাজানি ইউনিয়নের ভেলামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে





