মাঠে রেফারির পক্ষপাতির অভিযোগে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার বিকাল ৫টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নয়াবন গ্রাম এ সংঘর্ষ হয়। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলতে থাকে।
আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়িনি।
জানা গেছে ১৫ দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট চলে আসছিল। এ খেলায় নয়াবন গ্রামের ফুটবল টিম ও একই ইউনিয়নের তরঙ্গ মিলন টিমের মধ্যে বিকালে ফাইনাল খেলা চলছিল। একপর্যায়ে নয়াবন টিম তরঙ্গ মিলন টিমকে প্রথমে একটি গোল দেয়। কিছু পরে তরঙ্গ মিলন টিম নয়াবন টিমকে গোল দিয়ে সমতা আনলে দায়িত্বরত রেফারি তরঙ্গ টিমের গোলটি মেনে নেননি।
এতে রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ এনে তরঙ্গ গ্রামের লোকজন মিছিল দেয়। মিছিলকে কেন্দ্র করে উভয় গ্রামের লোক জন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
[b]ঢাকা, ৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ: আহত ২৫
মাঠে রেফারির পক্ষপাতির অভিযোগে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার বিকাল ৫টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নয়াবন গ্রাম এ সংঘর্ষ হয়। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলতে থাকে





