বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এব সংবাদ সম্মেলনের মাধ্যমে দাঁড়াও পথিক নামে একটি পরিবেশবাদী সংগঠনের আত্মপ্রকাশ করেছে।
সংবাদ সম্মেলনে এই নয়া সংগঠনের চেয়ারম্যান সাদেক আহমেদ, মহাসচিব তৌহিদুল ইসলাম কনক এবং সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার বাকের সহ ১০ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এই কমিটির মেয়াদ থাকবে আগামী ২০২০ সাল পর্যন্ত।
সংবাদ সম্মেলনে মহাসচিব তৌহিদুল ইসলাম কনক বলেন, ভূমি দস্যু,জবর দখলকারী এবং বন খেকোদের কারণে আজ পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। উজার হচ্ছে বন বনানী,গাছ পালা, বন্য পশু পাখি।
তিনি বলেন, এখনো সময় আছে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার। কারণ দেশে প্রচন্ড তাপদাহ চলছে, বৃষ্টি হচ্ছে না, শুকিয়ে যাচ্ছে নদী নালা খাল বিল,জমির ফসল এবং গাছ পালা।
মহাসচিব তৌহিদুল ইসলাম কনক বলেন, বুড়িগঙ্গা, তোরাগ, বালু, শীতলক্ষ্যা, সুরমা, কুশিয়ারা এবং তিস্তাসহ বেশ কয়টি নদী,জলাশয়, বিল ঝিল, খাল এবং জলাশয় জবর দখল হয়ে যাচ্ছে।
তিনি বলেন,পরিবেশ ধ্বংস হচ্ছে সরকারের রহস্যজনক নিরবতার সুযোগে। ১৯৬৬ সালের আন্তর্জাতিক নদী আইন কার্যকর করা প্রয়োজন। পরিবেশকে বাঁচাতে না পারলে আমরাও ঠিকমত বাঁচতে পারবো না।
আজ যেভাবে দেশ পরিনত হচ্ছে মরুভূমিতে, পরিবেশ বিপন্ন হচ্ছে, সেই সঙ্গে উজার হচ্ছে দেশের নামকরা বনাঞ্চল। জবর দখল হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার খেলার মাঠ।
[b]ঢাকা,একে, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
'দাঁড়াও পথিক' নামে পরিবেশবাদী সংগঠনের আত্মপ্রকাশ
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এব সংবাদ সম্মেলনের মাধ্যমে দাঁড়াও পথিক নামে একটি পরিবেশবাদী সংগঠনের আত্মপ্রকাশ করেছে। সংবাদ সম্মেলনে এই নয়া সংগঠনের চেয়ারম্যান সাদেক আহমেদ, মহাসচিব তৌহিদুল ইসলাম কনক এবং সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার বাকের সহ ১০ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়





