নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের একান্ত সহযোগী আজহার উদ্দীনকে গ্রেফতার করেছে র্যাব-৫।
রোববার বিকাল সাড়ে ৩টায় রাজশাহীর রাজপাড়ার হরগ্রাম থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও জঙ্গী মামলা রয়েছে।
টাইমনিউজবিডিকে এ তথ্য নিশ্চিত করে এসপি মঈন মোহাম্মদ রুবেল জানান, এসময় অপারেশন কমান্ডার ছিলেন মির্জা গোলাম সরোয়ার।
তিনি বলেন, রোববার রাতেই আজহার উদ্দীনকে রাজশাহীর বাগমারা থানায় হস্তান্তর করা হবে। সে ওই থানার চার্জশীটভুক্ত আসামী।
[b]ঢাকা, জেইউ, ১০ মে (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
শ্রেণীহীন
বাংলা ভাইয়ের সহযোগী আজহার গ্রেফতার
নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের একান্ত সহযোগী আজহার উদ্দীনকে গ্রেফতার করেছে র্যাব-৫





