যুদ্ধ করে এদেশে গণতন্ত্র আনতে হয়েছে। এতো রক্তের পর এভাবে দেশ চললে গণতন্ত্র বাঁচবে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর চেয়ারম্যান প্রফেসর রেহমান সোবহান।
শুক্রবার দুপুরে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত রাজধানীর বসুন্ধরা সিটিতে মক পার্লামেন্ট ‘ইলেকশন ডিবেট’ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সকল রাজনৈতিক দল ও ভোটারদের অংশগ্রহণে স্বচ্ছ,অবাধ-নিরপেক্ষ নির্বাচন করতে হবে। এটা না হলে দেশের অর্থনীতি,সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হবে। এজন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে।
রেহমান সোবহান বলেন, আজকের এই অবস্থার জন্য সরকারি ও বিরোধী দল একে-অন্যকে দোষারোপ করছে। সিরিআস কোনো আলোচনা হচ্ছে না। দ্রুত তাদের আলোচনায় বসতে হবে। দেশ ও গণতন্ত্রের জন্য তাদের স্বচ্ছ ও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।
তিনি বলেন, দশম জাতীয় নির্বাচনে জনগণের অংশগ্রহণ কম ছিল। কিন্তু গণতান্ত্রিক সরকারের ভিত্তি হচ্ছে জনগণ। আমরা চাই প্রকৃত সরকারি ও বিরোধী দল।
অনুষ্ঠানে এটিএন বাংলা অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা নওয়াজিশ আলী খান,বিএসবি ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম কে বাশার প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
[b]ঢাকা, ৭মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
'এতো রক্তের পর এভাবে দেশ চললে গণতন্ত্র বাঁচবে না'
যুদ্ধ করে এদেশে গণতন্ত্র আনতে হয়েছে। এতো রক্তের পর এভাবে দেশ চললে গণতন্ত্র বাঁচবে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর চেয়ারম্যান প্রফেসর রেহমান সোবহান।





