ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের গৌরনগর মজুমদার বাড়ি এলাকায় গণপিটুনিতে নিহত ৩ বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার রাত সাড়ে ৭টায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের কেদারাকোট এলাকার বিজিবি’র কাছে বিএসএফ লাশগুলো হস্তান্তর করে।
লাশ হস্তান্তরের বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন বিজিবি’র বাল্লা বিওপি’র কোম্পানি কমান্ডার মোজাফফর হোসেন।
নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের হাপটার হাওর এলাকার মৃত সুন্দর আলীর ছেলে সিদ্দিক আলী (৫৫),একই ইউনিয়নের মানিকভান্ডার গ্রামের খুর্শেদ আলীর ছেলে আনোয়ার মিয়া (২৫) এবং ওসমানপুর গ্রামের মফিজ উল্লার ছেলে ওমর আলী (৩০)।
বিজিবি’র নেতৃত্ব দেন বিজিবি-১৪ ব্যাটালিয়ান,শ্রীমঙ্গলের কমান্ডিং অফিসার লেফট্যানেন্ট কর্নেল সাইফুদ্দিন কাউসার এবং বিএসএফ’র নেতৃত্ব দেন- ত্রিপুরার তেলিয়ামুড়া বিএসএফ ১০ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার ধীরেন্দ্র বাজপেয়ী।
উল্লেখ্য,গত শনিবার রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের গৌরনগর মজুমদার বাড়ি এলাকায় অনুপ্রবেশের দায়ে স্থানীয় লোকজন ৩ বাংলাদেশিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
দেশে ফিরল ৩ লাশ
ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের গৌরনগর মজুমদার বাড়ি এলাকায় গণপিটুনিতে নিহত ৩ বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।সোমবার রাত সাড়ে ৭টায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের





