মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট আলিয়া মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল বাশার ও অজ্ঞাত রিক্সা চালককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত ৯টার দিকে বন্দরের মিল্কভিটা সড়কের পাশে এই ঘটনা ঘটে।
মাদারীপুর সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক জানান, রাত ৯টার দিকে টেকেরহাট আলিয়া মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল বাশারকে (৫০) ও অজ্ঞাতনামা (৩০) রিকশাচালককে সন্ত্রাসীরা প্রথমে গুলি করে। পরে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে ফেলে পালিয়ে যায়। রাত সোয়া ৯টার সময় স্থানীয়রা তাদের দেখতে পেয়ে রাজৈর থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে রাজৈর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ব্যক্তিকে মৃত দেখতে পায়। তবে মুর্মূষু অবস্থায় ওই মাদারাসা শিক্ষককে রাজৈর হাসপাতালে নেয়ার পথে মারা যান। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠিয়েছে।
কাওছার আলম মিঠু নামে এক স্থানীয় বাসিন্দা জানান, নিহত মাওলানা আবুল বাশার টেকেরহাট বাজার এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন। তিনি গোপালগঞ্জের মুকসেদপুরের বাসিন্দা বলে স্থানীয়রা জানিয়েছে। এই ঘটনায় মাদারীপুরের সহকারী পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিকসহ গোয়েন্দা বিভাগের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রাজৈর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি ধারালো চাপাতি এবং দুটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে বেশ কিছু সবজি ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতেও দেখা গেছে।
ধারণা করা হচ্ছে, ওই শিক্ষক বাজার করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
[b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]
শ্রেণীহীন
মাদরাসা শিক্ষকসহ দুই জনকে গুলি করে হত্যা
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট আলিয়া মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল বাশার ও অজ্ঞাত রিক্সা চালককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত ৯টার দিকে বন্দরের মিল্কভিটা সড়কের পাশে এই ঘটনা ঘটে।





