কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। আগামী দুই বছরের জন্য তাঁকে চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়  এ বিষয়ে আদেশ জারি করেছে। এতে বলা হয়, সেলিনা হোসেনকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।
[b]ঢাকা, ২৩   এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]