ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, বিশ্ব অলিম্পিকে আমাদের কৃতিত্ব অর্জনের চেষ্টা অব্যাহত থাকলেও পদক প্রাপ্তিতে আমরা এখনও পিছিয়ে আছি। আমাদের সোনার বাংলাকে বিশ্ব দরবারে তুলে ধরতে কিশোর যুবক ও দায়িত্বশীল প্রশিক্ষকদের আরও আন্তরিক হতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর উত্তর শ্যামলীতে বাংলাদেশ ড্রাগন কারাতে এসোসিয়েশনের কার্যালয়ে এসোসিয়েশনের তিন যুগ পূর্তি উৎসব ও কৃতি খেলোয়াড়দের মাঝে পদক ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী শামসুর রহমান আহ্বান জানান।
ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ কিশোর যুবক কারাতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একুশের চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়েছে। বর্তমান সরকার মাতৃভাষার মর্যাদাকে সারা বিশ্বের কমপক্ষে ১৮০টি দেশে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের।
তিনি আরও বলেন, তোমাদেরকেও লেখাপড়া ঠিক রেখে সোনার বাংলা গড়ার জন্য বিশ্ব অলিম্পিক অঙ্গনে পদক ছিনিয়ে আনার জন্য যুদ্ধ করতে হবে। তোমাদের গড়া রেকর্ড ও পদক প্রাপ্তি আমাদের সোনার বাংলাকে সমৃদ্ধির দিকে আরও এগিয়ে নিবে।
ভূমি মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখী ও সমৃদ্ধশালী উন্নত রাষ্ট্র বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে মন্ত্রী কৃতি খেলোয়াড়দের মাঝে পদক ও ক্রেস্ট বিতরণ করেন।
বাংলাদেশ ড্রাগন কারাতে এসোসিয়েশনের সম্পাদক ড. রফিকুল ইসলাম নিউটন গ্রান্ডমাস্টারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জাতীয় কোচ ও আন্তর্জাতিক রেফারী প্রোগ্রাম ডিরেক্টর শেখ ওয়াহেদ আলী সিন্টু, এসোসিয়েশনের সহ-সভাপতি বশির আহমেদ বকুল, মাসুম বিশ্বাস, রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত কৃষক হাবিবুর রহমান হাবিব, সাপ্তাহিক প্রথম সকাল পত্রিকার সম্পাদক মোঃ মহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
[b]ঢাকা, এমআর, ২৪ এপ্রিল, (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
বিশ্ব অলিম্পিকে পদক অর্জনে আন্তরিক হওয়ার আহ্বান
ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, বিশ্ব অলিম্পিকে আমাদের কৃতিত্ব অর্জনের চেষ্টা অব্যাহত থাকলেও পদক প্রাপ্তিতে আমরা এখনও পিছিয়ে আছি। আমাদের সোনার বাংলাকে বিশ্ব দরবারে তুলে ধরতে কিশোর যুবক ও দায়িত্বশীল প্রশিক্ষকদের আরও আন্তরিক হতে হবে। বৃহস্পতিবার রাজধানীর উত্তর শ্যামলীতে





