ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুন্দরভাবে  সম্পন্ন করতে সম্পন্ন প্রয়োজনীয় উপকরণ ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আর  এ সব  উপকরণ ক্রয়ের সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ২৫ লাখ ৮০ হাজার টাকা। ভোটার তালিকা হালনাগাদের প্রথম দফা আগামী ১৫ মে শুরু হবে। ১৫ মে’র আগেই এ সব উপকরণ  ক্রয় করা হবে বলে জানায় কমিশন সূত্র।
এ বিষয়ে জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. মহসীন আলী সাংবাদিকদের বলেন, ভোটার তালিকা হালনাগাদ কাজে যে সব মালামালের ঘাটতি রয়েছে সেগুলো ক্রয় করা হবে। এ সব মালামাল ক্রয়ের প্রক্রিয়াও ইতোমধ্যে শুরু হয়েছে।আর  এ সব  উপকরণ ক্রয়ের সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ২৫ লাখ  
ইসি সূত্র জানায়, ভোটার তালিকা হালনাগাদ  কাজে ১৫০টি টিম কাজ করবে। প্রতি টিমে ৮টি করে উন্নত সফটওয়ার সংবলিত ল্যাপটপ দেওয়া হবে। নিয়োজিত টিমের জন্য ৮০টি ডিজিটাল ক্যামেরা, ১০০টি ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, ১০০টি ডিজিটাল সিগনেচার প্যাড, ৭০০টি ডকুমেন্ট স্ক্যানার, ল্যাপটপের অতিরিক্ত ৫০০টি ব্যাটারি, ৫০০টি পোর্টেবল হার্ডডিক্স, ক্যামেরার অতিরিক্ত ৫০০টি চার্জার ও অতিরিক্ত ২০০ ব্যাটারি ক্রয় করা হবে । আর  এ সব  উপকরণ ক্রয়ের সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ২৫ লাখ টাকা।
[b]ঢাকা, এএম, ৬ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]