হাটহাজারী থানার মদুনাঘাট নজুমিয়াহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় সাজেদা বেগম(৩২) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। তিনি উত্তর মাদার্শা বাড়িঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।  
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের বহনকারী বাস সিএনজি চালিত অটো রিকসাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজেদা বেগম হাটহাজারী থানার মাদার্শা ইউনিয়নের মাদারীপুল এলাকার বাসিন্দা মো.খোরশেদের স্ত্রী। তাদের চার বছরের একটি সন্তান রয়েছে।
দুর্ঘটনার পর দ্রুত পালিয়ে যাওয়ার সময় মদুনাঘাট পুলিশ ফাঁড়ি বাসটিকে আটক করে।
পুলিশ ও প্রত্যক্ষ দর্শীরা জানান, চট্টগ্রাম শহর থেকে ছেড়ে যাওয়া চুয়েটের শিক্ষার্থীবহনকারী বাসটি নজুমিয়াহাট এলাকায় যাত্রীবাহী অটো রিকসাকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এসময় অটোরিকসাটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে যাত্রীরা আহত হন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতাল নেওয়া হলে সেখানে সাজেদা বেগমকে মৃত ঘোষণা করে।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]