সকল দলের অংশগ্রহণে নির্বাচন না হলে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না এবং বিনিয়োগকারীরা আস্থা পাবে না। এমন মত দিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি।
সিপিডি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এমন্তব্য করেন বক্তারা।
বাংলাদেশ মাইক্রোইকোনমিক পারফরমেন্স (২০১৩-২০১৪) এর পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এমন তথ্য দিয়ে সংস্থাটির কর্মকর্তারা বলেছেন, সবারকাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান না হলে আস্থার সঙ্কট কাটবে না। এ কারণেই জনপ্রত্যাশার কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জনে সমঝোতার মাধ্যমে একটি নির্বাচনের আশা করছে সিপিডি।
সিপিডি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রকাশিত পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থ বছরে প্রবৃদ্ধি ৫.৮ এর নিচেই থাকবে। সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ি রাজস্ব ঘাটতি পূরণ করা সম্ভব হবে না। সিপিডির পক্ষ থেকে বলা হয়, রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পোশাক খাতসহ কিছু খাতে প্রণোদনা দেয়া হচ্ছে।
অথচ গ্রামের কৃষকরা যে ক্ষতির মুখে পড়েছেন তাদের জন্য কোন সহযোগীতার ব্যবস্থা করা হয়নি। এর মাধ্যমে সুবিচার বঞ্চিত হয়েছেন কৃষকরা। সংস্থাটির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৫ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর[/b]