কুমারখালীর কালুয়াতে তরমুজ খেয়ে ২ ভাইবোনের মৃত্যুর ঘটনায় তরমুজ বিক্রেতা রেজাউলকে আটক করেছে পুলিশ।
রোববার বেলা আড়াইটার দিকে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার শায়লা আক্তারের নেতৃত্বে কুমারখালী থানা পুলিশ তাকে আটক করে। এসময় ঐ দোকান থেকে ১৯টি তরমুজ জব্দ করা হয়।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান বলেন,রেজাউলকে জিজ্ঞাসাবাদ চলছে।
আজ দুপুরে কুমারখালীর কালুয়াতে তরমুজ খেয়ে স্মৃতি ও অনিক নামের ২ ভাইবোনের মৃত্যু এবং একই পরিবাবের ৮ জনসহ কমপক্ষে ৩০ জন অসুস্থ হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কএইচ
[/b]