[b]ঢাকা:[/b] আওয়ামী লীগের সাংসদ আসাদুজ্জামান নূরের উদ্দেশে জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ বলেছেন, 'আপনারা যদি দেশকে আফগান বানান, তাহলে আমরা তালেবান হব,এটাই স্বাভাবিক।'
শনিবার বিকেলে রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি সংলাপে তিনি একথা বলেন। এতে প্যানেল সদস্য ছিলেন আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
বিবিসি সংলাপের এ পর্বে প্যানেল সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান ও বেসরকারি সংগঠন ‘নিজেরা করি’র সমন্বয়ক খুশী কবির।
আসাদুজ্জামান নূরের উদ্দেশে পার্থ আরো বলেন, 'এই পরিস্থিতি আপনারা তৈরি করেছেন। আজ আমি জানি না,এখান থেকে বের হলে গ্রেফতার হব কি না। বিএনপির চেয়ারপারসনের সঙ্গে কেউ দেখা করলে তাকে গ্রেফতার করা হয়। কেউ সংবাদ সম্মেলন করলে তাকে গ্রেফতার করা হয়।'
সংলাপে উপস্থিত এক দর্শকের প্রশ্নের জবাবে পার্থ বলেন, 'আমরা তরুণ প্রজন্ম যারা রাজনীতি করতে এসেছি, তারা মেধার রাজনীতি করতে এসেছি। আর আজ যে কারণে রাজনৈতিক নেতাদের ভিডিও বার্তা, তার জন্য দায়ী রাজনৈতিক দূর্বৃত্তায়ন। আর এই পরিস্থিতি সরকারই সৃষ্টি করেছে।'
নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে কি না, এমন প্রশ্নের জবাবে পার্থ বলেন, 'আমরা যখন আন্দোলন করি, তখন সেটা ক্ষমতায় যাওয়া নয়, একটি আদর্শ নিয়ে করি। আমরা বলেছিলাম, কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ৫ জানুয়ারির ব্যাপক কারচুপির নির্বাচনে তা প্রমাণ হয়েছে। আমরা যদি নির্বাচনে অংশ নিতাম, আর ক্ষমতায় যেতাম,তাহলে কি আমাদের আদর্শ ঠিক থাকত?'
এ বিষয়ে আসাদুজ্জামান নূর বলেন,'বিগত সময়ে সব নির্বাচন সুষ্ঠু হয়েছে। সিটি করপোরেশনসহ অনেক নির্বাচনে বিএনপি জয়লাভ করেছিল। সুতরাং আমি মনে করি, তাদের নির্বাচনে আসতে আস্থার জায়গা ছিল। কিন্তু বিএনপি নির্বাচন অংশ না নিয়ে তারা যা করেছে, তাতে তারা কি গণতন্ত্রের জায়গা রেখেছে?'
খুশী কবির বলেন, 'গণতন্ত্রের জন্য নির্বাচন দরকার, আবার বিরোধী দলও দরকার। আমার মনে হয়, আওয়ামী লীগের উচিত ছিল কী করলে বিএনপি নির্বাচন আসবে,তা করা। আর বিএনপির উচিত ছিল সমঝোতায় আসা।'
আশফাকুর রহমান বলেন, 'বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে, না ঠিক করেছে, আমি তা বলব না। তবে বিএনপি রাজনৈতিক আচরণ করেনি। তারা তারানকোর মধ্যস্থতায় যখন আলোচনা করে, তখন তারা বলতে পারত আমরা নির্বাচনে যাব, তোমরা আমাদের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দাও। তাহলে আমার মনে হয়, আওয়ামী লীগও বিপদে পড়ত।'
বিবিসি বাংলা এবং বিবিসি মিডিয়া অ্যাকশন যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আকবর হোসেন এবং প্রযোজনা করেন ওয়ালিউর রহমান মিরাজ।
দেশকে আফগান বানালে আমরা তালেবান হব: পার্থ
ঢাকা: আওয়ামী লীগের সাংসদ আসাদুজ্জামান নূরের উদ্দেশে জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ বলেছেন, 'আপনারা যদি দেশকে আফগান বানান, তাহলে আমরা তালেবান হব,এটাই স্বাভাবিক।'
রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পেতে যাচ্ছে তালেবান সরকার
রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জামসহ বড় ধরনের সামরিক সহায়তা পেতে যাচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার। দুই পক্ষের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় আসার পর এই প্রথম কোনো আঞ্চলিক দেশের সঙ্গে সামরিক ও কারিগরি সহযোগিতা চুক্তি সই করলেন তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।
তালেবান সরকারের ৪ কর্মকর্তার ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা
অস্ট্রেলিয়া আফগানিস্তানের তালেবান সরকারের চার কর্মকর্তার ওপর আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাদের বিরুদ্ধে নারীর অধিকার সীমিত করা ও সুশাসন বাধাগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছে।
তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া
আফগানিস্তানে তালেবান শাসনের চার বছর পর এবার তাদের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এর মাধ্যমে তালেবান সরকারের প্রতি সমর্থনের বার্তা দিলো মস্কো।
তালেবানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা রাশিয়ার
রাশিয়ার সুপ্রিম কোর্ট জানিয়েছে, আফগানিস্তানের তালেবানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য প্রসিকিউটর জেনারেলের অফিস থেকে একটি আবেদন পেয়েছে, যাদের দুই দশক আগে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করা হয়েছিল। এবিষয়ে পর্যলোচনা করবে আদালত।
তালেবান সরকারের সঙ্গে টেকসই সম্পর্ক স্থাপনের আহ্বান ওআইসি ও তুরস্কের
ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং তুরস্ক আফগানিস্তানের বর্তমান তালেবান কর্তৃপক্ষের সঙ্গে টেকসই সম্পর্ক বজায় রাখতে এবং আফগান জনগণের কল্যাণে গঠনমূলক সংলাপ চালানোর প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছে।
















