হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও সোনা আটক করা হয়েছে। মঙ্গলবার রাত ৮ টায় প্রায় ১০ কেজি সোনা আটক করে শুল্ক বিভাগ।
বিমানবন্দর শুল্ক বিভাগের মহাপরিচালক (তদন্ত) মইনুল খান বলেন,রাতে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা একটি বিমানের যাত্রীরা বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন। তল্লাশি চালিয়ে ৪ জনের কাছ থেকে প্রায় ১০ কেজি সোনা উদ্ধার করা হয়। পরে ওই দ চারজনকে আটক করা হয়েছে।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]