রংপুর নগরীর লালবাগ এলাকায় চঞ্চল নামে এক মোটর সাইকেল আরোহীকে গুলি করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী চঞ্চলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আহত মোটরসাইকেল আরোহী চঞ্চল বুড়িরহাট চিকলীভাটা এলাকার মৃত তারাপদ দাসের ছেলে।
পুলিশ জানায়, চঞ্চল টিভিএস মেট্রো মোটরসাইকেল নিয়ে মিঠাপুকুরে যাচ্ছিলেন। লালবাগ পুকুরপাড় এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার মাথা ও বুকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়।  
এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ।  
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]