রাজধানীর সবুজবাগ দক্ষিণগাঁও পশ্চিম মানিকদিয়ায় আসমা বেগম (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে সবুজবাগ থানার উপ-পরিদর্শক বেলাল হোসেন সাড়ে ১০টায় খবর পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন।
তিনি জানান, পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা।
নিহতের ছোট ভাই নূর হোসেন জানান, ১০-১২ বছর আগে জাহাঙ্গীর হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। জাহাঙ্গীর বর্তমানে চট্টগ্রাম আছেন।
তিনি আরও জানান, সপ্তাহখানেক আগে বিয়ে সংক্রান্ত এক বিষয়ে জাহাঙ্গীরের সঙ্গে তার ঝগড়া হয়। পরে জাহাঙ্গীর তাকে মারধর করেন। ওই ঘটনার জের ধরে আসমা আত্মহত্যা করতে পারে বলে অনুমান করা হয়।
[b]ঢাকা,১৯ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
রাজধানীতে গৃহবধুর লাশ উদ্ধার
রাজধানীর সবুজবাগ দক্ষিণগাঁও পশ্চিম মানিকদিয়ায় আসমা বেগম (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে সবুজবাগ থানার উপ-পরিদর্শক বেলাল হোসেন সাড়ে ১০টায় খবর পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন





