সীমান্তে চলমান উত্তেজনা কমিয়ে আনতে একমত হয়েছে বাংলাদেশ ও মিয়ানমার।
বৃহস্পতিবার সকাল ১০টায় মিয়ানমারের মংডুতে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন আলী বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও মিয়ানমার বর্ডার পুলিশের (বিজিপি) মধ্যে এক পতাকা বৈঠক শেষে এ বিষয়ে একমত হওয়ার কথা  জানিয়েছেন।
৩ ঘণ্টা ব্যাপী এ পতাকা বৈঠকে বাংলাদেশের ২৩ সদস্যের নেতৃত্ব দেন বিজিবির কক্সবাজার সেক্টরের প্রধান কর্নেল খন্দকার ফরিদ হাসান। অপরদিকে মিয়ানমারের ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিপির উপ মহাপরিচালক বিগ্রেডিয়ার থিন কো কো।
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]