যাত্রীবাহী লঞ্চ এমভি মিরাজ-৪ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের গণশুনানি আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সম্প্রতি মুন্সীগঞ্জের মেঘনা নদীতে লঞ্চডুবির সঠিক তথ্য অনুসন্ধানে এ গণশুনানির আয়োজন করা হয়েছে।
সমুদ্র পরিবহন অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটির সদস্য ও অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শরিয়তপুরের নোরিয়া উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে দুপুরের পর এ শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে দুর্ঘটনাকবলিত এমভি মিরাজ-৪ এর বেঁচে যাওয়া যাত্রী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নিতে পারবেন।
জানা গেছে, এমভি মিরাজ-৪ ডুবির ঘটনায় মারা গেছেন ৫৫ জন। নিখোঁজ রয়েছেন আরো ৫ জন।
[b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ [/b]