কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে দৌলতপুর ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের ভাদালিয়া গ্রামে এ সংঘর্ষ ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়,ভাদালিয়া গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা খলিল ও সিদ্দিক গ্রুপের লোকজনদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খলিল ও তার লোকজন সিদ্দিক হোসেন গ্রুপের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে সিদ্দিকসহ তার গ্রুপের অন্তত ২০ জন আহত হন।
আহতদের মধ্যে সিদ্দিক (৪৫),বিশারত (৪০),আইনাল হোসেন (২০), আমাদুল হোসেন (২৫),মনিরুল (২২), জয়নুদ্দিন (২৮),শাহীন (২২) ও পারুলকে (২৫) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন জানান,পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]
শ্রেণীহীন
কুষ্টিয়ায় আ.লীগের দু'গ্রুপের সংঘর্ষ: আহত ২০
কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে দৌলতপুর ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে





