৩১ মার্চ পঞ্চম দফায় ৭৪টি উপজেলা নির্বাচন। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ মার্চ, ১২ মার্চ প্রত্যাহারের শেষ সময় এবং ৫ মার্চ হবে যাচাই-বাছাই।
বৃহস্পতিবার শেরে বাংলানগরে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত থফসিল অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে  ১১৭ উপজেলায়, ১৫ মার্চ  তৃতীয় ধাপে ৮৩ উপজেলায় এবং ২৩ মার্চ  চতুর্থ ধাপে ৯২ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
পঞ্চম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে, ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর, দিনাজপুর জেলার বিরল, পার্বতীপুর ও হাকিমপুর, নীলফামারী জেলার ডোমার, লালমনিরহাট জেলার কালীগঞ্জ, গাইবান্ধা জেলার ফুলছড়ি ও সুন্দরগঞ্জ। বগুড়া জেলার বগুড়া সদর, রাজশাহী জেলার পবা, সিরাজগঞ্জ জেলার বেলকুচি ও শাহজাদপুর।
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম ও পাকুন্দিয়া, মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী, সিরাজদিখান ও লৌহজং, গাজীপুর জেলার কালীগঞ্জ, নরসিংদী জেলার মনোহরদী, নরসিংদী সদর ও রায়পুরা, নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও, রূপগঞ্জ ও আড়াইহাজার, রাজবাড়ী জেলার গোয়ালন্দ।
ফেনী জেলার ছাগলনাইয়া, নোয়াখালী জেলার সুবর্ণচর ও হাতিয়া, লক্ষীপুর জেলার রামগতি, লক্ষীপুর সদর, রামগঞ্জ ও রায়পুর, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ, কক্সবাজার জেলার কক্সবাজার সদর, টেকনাফ ও উখিয়া, খগড়াছড়ি জেলার দিঘিনালা, রাঙ্গামাটি জেলার রাংগামাটি সদর, লংগদু, রাজস্থলী, বিলাইছড়ি।
পাবনা জেলার পাবনা সদর ও বেড়া, চূয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা ও চূয়াডাঙ্গা সদর, সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর, দেবহাটা ও তালা, বরগূনা জেলার বামনা, পাথরঘাটা, বরগূনা সদর ও আমতলী, পটুয়াখালী জেলার দশমিনা ও কলাপাড়া, টাঙ্গাইল জেলার ঘাটাইল, মির্জাপুর, টাঙ্গাইল সদর, গোপালপুর ও বাসাইল, জামালপুর জেলার মাদারগঞ্জ, মায়মনসিংহ জেলার গফরগাঁও, ত্রিশাল ও নান্দাইল।
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর ও তাহিরপুর, সিলেট জেলার বিয়ানিবাজার, মৌলভীবাজার জেলার জুড়ী ও রাজনগর, হবিগঞ্জ জেলার বানিয়াচং, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা, আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সদর ও কুমিল্লা জেলার মুরাদনগর ও চান্দিনা উপজেলায়।
ঢাকা, ২০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর