পাবনার আমিনপুরে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্ব্ত্তৃরা।
নিহত শিশু রামিন রহমান খান (৯) বোয়ালিয়া গ্রামের হাবিবুর রহমান খাঁন এর ছেলে ও বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।
পুলিশ আজ বুধবার সন্ধ্যায় একটি গম ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে। এদিকে এ ঘটনার সঙ্গে জড়িতে সন্দেহে হিতু কাজী (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
আমিনপুর থানার পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রামিন স্কুলে যাওয়ার পর বিকেলেও সে বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকজন খোঁজাখুজি শুরু করে।
সন্ধ্যার দিকে গ্রামের লোকজন একটি গম ক্ষেতে তার ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখে আমিনপুর থানায় খবর দেয়। পুলিশ রাতে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আমিনপুর থানার ওসি ফারুক জানান,এ নির্মম হত্যাকান্ডে কারণ জানা যায়নি। তবে শত্রুতা করে কেউ শিশুটিকে খুন করে ফেলে রাখতে পারে বলে পুলিশের ধারণা। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।
[b]পাবনা , ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এমআর[/b]
শ্রেণীহীন
পাবনায় ২য় শ্রেণীর স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা
পাবনার আমিনপুরে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্ব্ত্তৃরা। নিহত শিশু রামিন রহমান খান (৯) বোয়ালিয়া গ্রামের হাবিবুর রহমান খাঁন এর ছেলে ও বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।





