নাটোরের সিংড়ায় এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের ফটোকপিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।  মঙ্গলবার সকালে উপজেলার দমদমা এলাকার একটি ফটোকপির দোকান থেকে তাদের আটক করা হয়।
সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দমদমা এলাকার একটি ফটোকপির দোকানে চলতি এইচএসসির হিসাব বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র ফটোকপি করার সময় দুইজনকে আটক করা হয়।
পরে তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করে প্রশ্নপত্র যাচাই বাছাই করা হয়। সেখানে প্রশ্নপত্রের আংশিক মিল পাওয়া গেলে তাদের থানায় সোপর্দ করা হয়।
আটককৃতরা উপজেলার দমদমা গ্রামের কার্ত্তিক চন্দ্রের ছেলে কাঞ্চন ও একই এলাকার সুরুজ আলীর ছেলে আমিনুল হক।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]