[b]লক্ষ্মীপুর:[/b] জেলার কমলনগরে নাছিমা বেগম (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী জসিম উদ্দিন (৩৫) ও শ্বশুর-শাশুড়ি পলাতক রয়েছেন।
কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর কাদিরা গ্রামের নুরনবীর বাড়িতে এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান বলেন, গৃহবধূ নাছিমার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
শ্রেণীহীন
লক্ষীপুরে স্ত্রীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
লক্ষ্মীপুর: জেলার কমলনগরে নাছিমা বেগম (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী জসিম উদ্দিন (৩৫) ও শ্বশুর-শাশুড়ি পলাতক রয়েছেন।





