যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, যশোর প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক যুগান্তর যশোর ব্যুরো প্রধান,  সাহা কিরণ কুমার কচি ওরফে কিরণ সাহা আর নেই।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টায় নিজ বাসভবনে স্টোকে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১০টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও একমাত্র মেয়ে রেখে গেছেন।
সাংবাদিক কিরণ সাহার আদি বাড়ি গোপালগঞ্জের মোকছেদপুরে। তিনি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় বড় ভাইয়ের সঙ্গে যশোরে আসেন। এরপর তিনি শহরের বেজপাড়ায় ভাড়া বাড়িতে বসবাস করতেন। চার বছর আগে তিনি শহরের পুরাতন কসবা আজিজ সিটিতে বাড়ি করেন। সেখানেই তিনি বসবাস করতেন।
[b]যশোর,২৬জানুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]