নারায়ণগঞ্জের রূপগঞ্জ  উপজেলায় সোমবার দুপুরে দোকানের সামনে থেকে বেবী ট্যাক্সি সরানোকে কেন্দ্র করে হাতাহাতির এক পর্যায়ে যুবলীগ নেতার ঘুষিতে জায়েদুল ইসলাম (২০) নামের এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
নিহত জায়েদুল ইসলাম তাঁতবাজার মার্কেটের ইব্রাহিম ষ্টোরের মালিক ও রূপগঞ্জ উপজেলার পাচাঁইখা গ্রামের ব্যবসায়ী জজ মিয়ার ছেলে।
ভুলতা ইউপি সদস্য ও নিহতের চাচা আমজাদ হোসেন জানান,ভুলতা তাতঁবাজার মার্কেটের ইব্রাহিম ষ্টোরের সামনে থেকে বেবী-ট্যাক্সি ও রিকশা সরানোর অনুরোধ করে জায়েদুল ইসলাম। এতে যানবাহন সরিয়ে না নিলে তিনি গালমন্দ করে। তখন ক্ষিপ্ত হয়ে গোলাকান্দাইল ইউনিয়নের আমলাব এলাকার যুবলীগ নেতা শামীম ও শাহীন মিয়া সজোরে জায়েদুল ইসলামের বুকে ঘুষি দেয়।
এতে মাটিতে লুটিয়ে পড়ে একাধিকবার বমি করে সে। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শাহীন ও শামীম স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানায় আমলাব এলাকার লোকজন।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তারিফুজ্জামান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।  
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]