[b]ভারত[/b]: ভারতের বিতর্কিত ‘সাইফাই মহোৎসব’ নিয়ে বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সরকার।
মুজাফফরনগরের মুসলিম বিরোধী দাঙ্গা কবলিত নিরাশ্রয় মানুষদের সহায়তার পরিবর্তে মুলায়েম সিংয়ের পৈত্রিক গ্রাম সাইফাইয়ে সমাজবাদী পার্টির দু’দিনের চোখ ধাঁধানো জলসার সমালোচনা করেছে কংগ্রেস ও বিজেপি। দু’দলই এই ঘটনাকে রাজ্যের দাঙ্গা কবলিতদের প্রতি অখিলেশ যাদব সরকারের নির্লিপ্ত মনোভাবের প্রতিফলন বলে ব্যাখ্যা করেছে।
বিজেপি’র পক্ষ থেকে বৃহস্পতিবার দলের মুখপাত্র নির্মলা সিতারামন সাইফাই-ঘটনায় সমাজবাদী পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা দাবি করেছেন। অন্যদিকে কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিংয়ের দাবি, রাজ্য সরকার সতর্ক থাকলে মুজাফফরনগরের ঘটনা ঘটত না। এ ছাড়া, আশ্রয় শিবিরগুলোর ঠিকমতো পরিচর্যা করা হলে সেখানে প্রচণ্ড ঠাণ্ডায় ৪৭ শিশুর করুণ মৃত্যু ঠেকানো সম্ভব হত।
দলের সর্বোচ্চ নেতা মুলায়েমের পৈত্রিক গ্রাম সাইফাইয়ে মঙ্গলবার থেকে দু’দিনের জলসার আয়োজন করেছিল সমাজবাদী পার্টি। জলসা মাতাতে মুম্বাই থেকে উড়িয়ে আনা হয় মাধুরী দীক্ষিত, সোহা আলি খান, রণবীর সিং ও সালমান খানের মতো তারকাদের। অনুষ্ঠানের দ্বিতীয় দিন অর্থাৎ বুধবার এই অনুষ্ঠানে যোগ দেন খোদ মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।
অথচ, দাঙ্গা কবলিত মুজাফফরনগরের অবস্থা সরেজমিনে দেখার জন্য এখন পর্যন্ত সেখানে যাওয়ার সময় পাননি অখিলেশ বা মুলায়ম সিং। যে কারণে বিতর্ক আরও জোরদার হয়েছে।
শ্রেণীহীন
দাঙ্গা কবলিত মুসলমানদের নিয়ে সমালোচনার মুখে উত্তরপ্রদেশ সরকার
ভারতের বিতর্কিত ‘সাইফাই মহোৎসব’ নিয়ে বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সরকার। মুজাফফরনগরের মুসলিম বিরোধী দাঙ্গা কবলিত নিরাশ্রয় মানুষদের সহায়তার পরিবর্তে মুলায়েম সিংয়ের পৈত্রিক গ্রাম সাইফাইয়ে সমাজবাদী পার্টির দু’দিনের চোখ ধাঁধানো জলসার সমালোচনা করেছে কংগ্রেস ও বিজেপি। দু’দলই এই ঘটনাকে রাজ্যের দাঙ্গা কবলিতদের প্রতি অখিলেশ যাদব সরকারের নির্লিপ্ত মনোভাবের প্রতিফলন বলে ব্যাখ্যা করেছে।





