আইনবিদ ও পরিবেশবাদী সংগঠন বেলার নির্বাহী পরিচালক রেজওয়ানা হাসানের স্বামী আবু বক্কর সিদ্দিক ওরফে সিদ্দিকুর রহমানকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
বুধবার বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইয়া ফিলিং স্টেশনের সামনে একটি মাইক্রোবাসে করে আসা ৭/৮ জন দুর্বৃত্ত অস্ত্রের ভয় দেখিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়।
সিদ্দিকুর রহমান ফতুল্লায় একটি গার্মেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা। তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
পরিবারের বরাত দিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মাঈনুর রহমান  জানান, বিকেল সোয়া ৩টায় তিনি তার প্রাইভেটকারে করে ঢাকা যাওয়ার পথে ভূইয়া ফিলিং স্টেশনের সামনে আসা মাত্র একটি হাইয়েস গাড়ি দিয়ে তার পথরোধ করা হয়। পরে ওই গাড়ি হতে ৭/৮ জন যুবক লাঠিসোটা ও অস্ত্রের ভয় দেখিয়ে সিদ্দিকুরকে তুলে নিয়ে যায়।
মাঈনুর আরো জানান, পুলিশ ঘটনাস্থলে আছে। অপহৃতকে উদ্ধারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।
[b]ঢাকা, ১৬  এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]