ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি’র মহাসচিব আইয়াদ আমিন মাদানি ঢাকা আসছেন। চার দিনের সফরে শনিবার তিনি ঢাকা পৌঁছবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। সফরে ৫ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মাদানি।চলতি বছরের জানুয়ারিতে ওআইসি মহাসচিব পদে নতুন দায়িত্ব নেওয়ার পর এটিই মাদানির প্রথম বাংলাদেশ সফর। চার দিনের সফরে মাদানি পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী এবং পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে সাক্ষাত করবেন।
তিনি রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গেও সাক্ষাত করতে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
[b]ঢাকা, ৭ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
শ্রেণীহীন
ওআইসি মহাসচিব ঢাকা আসছেন কাল
ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি’র মহাসচিব আইয়াদ আমিন মাদানি ঢাকা আসছেন। চার দিনের সফরে শনিবার তিনি ঢাকা পৌঁছবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। সফরে ৫ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মাদানি।চলতি বছরের জানুয়ারিতে ওআইসি মহাসচিব পদে নতুন দায়িত্ব নেওয়ার পর এটিই মাদানির প্রথম বাংলাদেশ সফর। চার দিনের সফরে মাদানি পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী এবং পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে সাক্ষাত করবেন।





