[b]পাবিপ্রবি:[/b] পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. আল- নকীব চৌধুরী। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রসায়ন বিভাগের শিক্ষক।
বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি  আবদুল হামিদ মঙ্গলবার চার বছরের জন্য তার নিয়োগ চূড়ান্ত করেন। বৃহস্পতিবার দুপুরে তাঁর কর্মস্থলে যোগদান করেন।  
প্রফেসর নকীব চৌধুরী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ভিসি। তিনি বিগত ভিসি প্রফেসর ড. মোজাফ্ফর হোসেনের স্থলাভিষিক্ত হবেন। গত ২২ নভেম্বর মোজাফ্ফর হোসেনের চার বছরের মেয়াদ পূর্ণ হয়। এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগে যোগ দেন। প্রায় দেড়মাস ভিসিশূন্য ছিল বিশ্ববিদ্যালয়টি।
২০০৮-২০০৯ শিক্ষাবর্ষ থেকে চালু হওয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আমিন উদ্দিন মৃধা। প্রায় এক বছর তিনি দায়িত্ব পালন করেন।