বর্তমান সরকারই অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (রোববার) সকালে তথ্য মন্ত্রনালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাস করি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলেই মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হবে।
সমাজের প্রতি দায়িত্ববোধ মাথায় রেখেই গণমাধ্যমকে কাজ করারও আহবান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এখন অবাধ তথ্য প্রবাহের যুগ, তাই মিথ্যাচারের কোন সুযোগ নেই। যেই মিথ্যাচারের আশ্রয় নেবে তা প্রকাশ হয়ে যাবে।
প্রধানমন্ত্রী বলেন, যে যত কাজ করে সে তত বেশি সমালোচনার শিকার হয়। এটা আমাদের জানা আছে। এতে সুবিধাও আছে সংশোধনের একটি সুযোগ পাওয়া যায়।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি [/b]
শ্রেণীহীন
বর্তমান সরকারই অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করেছে: প্রধানমন্ত্রী
বর্তমান সরকারই অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (রোববার) সকালে তথ্য মন্ত্রনালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন





