[b]যশোর:[/b] দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা, টানা হরতাল-অবরোধসহ সীমান্তগুলো উন্মুক্ত থাকার কারণে ২০১৩-১৪ অর্থ বছরের প্রথম ছয় মাসে বেনাপোল কাস্টমস হাউজে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। রাজস্ব ঘাটতি হয়েছে ৭০ কোটি ৯৬ লাখ টাকা।
কাস্টমস হাউজ সূত্রে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড ২০১৩-২০১৪ অর্থ বছরে বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন দুই হাজার ৩৫০ কোটি টাকা। সে হিসাবে  চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এক হাজার ১৩৩ কোটি ৯৫ লাখ টাকা।
[b]টাইমনিউজবিডি/এসএমআর [/b]