মুন্সীগঞ্জ শহরের এক আইনজীবীর লাশ সিলেট শহরের আঞ্জুমান মুফিদুল ইসলামের কবরস্থান থেকে উত্তোলন করা হয়েছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মিজানুর রহমানের উপস্থিতিতে সিলেট থানা পুলিশ এ লাশ উত্তোলন করে। ৯ দিন ধরে নিখোঁজ ছিলেন আইনজীবী ওবায়দুল ইসলাম শিপন (৪৫)।
রোববার সন্ধ্যা ৭ টার দিকে সিলেট থেকে মোবাইল ফোনে মুন্সীগঞ্জ থানার এসআই মনির হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। লাশ উত্তোলনের সময় নিহতের নিকট স্বজনরা উপস্থিত ছিলেন।
ওবায়দুল হক শিপন শহরের ইদ্রাকপুর এলাকার প্রয়াত কাজী শামসুল হুদার ছেলে।
সিলেটের সংশ্লিষ্ট থানার এসআই নজরুল ইসলাম জানান, গত ১মার্চ রাতে কে বা কারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ ফেলে রেখে যায়। পরে ৬ মার্চ সেখানকার কবরস্থানে বেওয়ারিশ লাশ দাফন করে আঞ্জুমান মুফিদুল ইসলাম।
২৮ ফেব্রুয়ারি রাতে ঢাকার কমলাপুর রেল ষ্টেশন থেকে রেলযোগে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা দিলে আইনজীবী শিপন পথিমধ্যে নিখোঁজ হন।
ছবিসহ দেশের সব থানায় নিখোঁজের মেসেজ পাঠালে ওই আইনজীবীর লাশের খোঁজ পাওয়া যায়।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
মুন্সীগঞ্জে নিখোঁজ আইনজীবীর লাশের সন্ধান
মুন্সীগঞ্জ শহরের এক আইনজীবীর লাশ সিলেট শহরের আঞ্জুমান মুফিদুল ইসলামের কবরস্থান থেকে উত্তোলন করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মিজানুর রহমানের উপস্থিতিতে সিলেট থানা পুলিশ এ লাশ উত্তোলন করে। ৯ দিন ধরে নিখোঁজ ছিলেন আইনজীবী ওবায়দুল ইসলাম শিপন (৪৫)।





