মুন্সীগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী ছুরিকাঘাত করে আহত করেছে সন্ত্রাসীরা। আহত কারারক্ষীর নাম শরিফ সরকারক (৪৫) বলে জানা যায়।
রোববার রাত সাড়ে ৮টার দিকে শহরের বাজারের ভেতরে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় শরিফ সরকারকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারারক্ষী শরিফ সরকার গজারিয়া উপজেলার করিম খাঁ গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শরিফ সরকার রাতে জেলা কারাগার থেকে মুন্সীগঞ্জ সদর বাজারে যান। এসময় উত্তর কোটগাওঁ এলাকার আওলাদ হোসেনের ছেলে আবিদ হোসেন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে ও হাতে ছুরিকাঘাত করেন।
আবিদ হোসেন একটি ছিনতাই মামলায় তিন বছর সাজাপ্রাপ্ত। এ মামলায় গ্রেফতার হয়ে তিনি ছয় মাস জেলহাজতে ছিলেন বলে জানায় সংশ্লিষ্টরা।
সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা রুজুর পক্রিয়া চলছে। এছাড়া সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
মুন্সীগঞ্জে কারারক্ষী ছুরিকাঘাতে আহত
মুন্সীগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী ছুরিকাঘাত করে আহত করেছে সন্ত্রাসীরা। আহত কারারক্ষীর নাম শরিফ সরকারক (৪৫) বলে জানা যায়। রোববার রাত সাড়ে ৮টার দিকে শহরের বাজারের ভেতরে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় শরিফ সরকারকে মুন্সীগঞ্জ জেনারেল





