সাতক্ষীরায় এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী রবিউল ইসলাম ও শাশুড়ি রোকেয়া খাতুনকে আটক করেছে পুলিশ।নিহত গৃহবধূর নাম রাবেয়া খাতুন (১৭)বলে জানা যায়।
শনিবার ভোরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে রাবেয়া খাতুনকে পিটিয়ে ও গলা টিপে হত্যার চেষ্টা চালায় তার স্বামী ও শাশুড়ি। পরে প্রতিবেশীরা টের পেয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রাতেই সদর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়।
সদর থানার ওসি ইনামুল হক জানান, যৌতুকের দাবিতে নির্যাতন করে রাবেয়াকে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এ অভিযোগের ভিত্তিতে শনিবার ভোরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী ও শাশুড়িকে আটক করে। জিজ্ঞাসাবাদে সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে পুলিশ হত্যা মামলা করা হবে বলে জানান ওসি।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]