[b]ঢাকা: [/b]আগামী ৫ জানুয়ারির নির্বাচনের পরই বর্তমান সরকারের কুলখানি ও চল্লিশা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আবদুর রব।

শনিবার বেলা ২টা ৫০ মিনিটের দিকে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী আযোজিত এক সভায়  তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, স্বাধীনতার পর আমরা শান্তিতে বসবাস করছিলাম। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, মুসলিম,খ্রিস্টান একই সঙ্গে বসবাস করতাম।

আমাদের মাঝে কোনো ভেদাভেদ ছিল না। কিন্তু বর্তমান সরকার এই ভেদাভেদের দেয়াল নির্মাণ করেছে।