চাঁদা না দেয়ায় দক্ষিণ আফ্রিকায় রহমত উল্যাহ(৩৩) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
রোববার বিকেলে দেশটির হাউথটন এস্টেটে শহরেচিকিৎসাধীন অবস্থায় ওই বাংলাদেশির মৃত্যু হয়।
এর আগে শনিবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা রহমত উল্যাহকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত রহমত উল্যাহর গ্রামের বাড়ি নোয়াখালীর করিবহাট উপজেলায়।
[b]ঢাকা, ০১ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]