বগুড়ায় যুবলীগ কর্মী শিপলু নিহতের ঘটনায় শিবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর শ্যালক ও ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজুকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় বগুড়ার গোয়েন্দা পুলিশ তাকে আটক করে।
এদিকে রিজুকে আটকের প্রতিবাদে তার সমর্থকরা বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান বন্দর এলাকায় সড়ক অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেয় তারা।
দুপুর দেড়টার দিকে প্রাইভেটকারযোগে গুলিবিদ্ধ অবস্থায় শিপলুকে অজ্ঞাত কয়েকজন যুবক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের বারান্দায় ফেলে রেখে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে কোন এলাকায় গুলি করা হলো তা উদঘাটনে পুলিশ তৎপর হয়ে ওঠে। বিকালে বগুড়া শহরের শিববাটি এলাকায় চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজুর বাসায় শিপলু গুলিবিদ্ধ হয়েছেন। এরপর রিজুকে তার বাসা থেকে আটক করে ডিবি অফিসে নেয়া হয়।
ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ
শ্রেণীহীন
এমপি জিন্নার শ্যালক আটক
বগুড়ায় যুবলীগ কর্মী শিপলু নিহতের ঘটনায় শিবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর শ্যালক ও ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজুকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় বগুড়ার গোয়েন্দা পুলিশ তাকে আটক করে





