বজ্রপাতে রাঙামাটির বরকলের বেগানাছড়ি গ্রামের ৩ জন নিহত ও ১৩ জন গুরুতর আহত হয়েছেন।
রোববার দুপুর ৩ টার দিকে তারা ধান ক্ষেতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতের শিকার হন।
নিহতরা হলেন, ৭ম শ্রেণীর ছাত্র রিপেক চাকমা (১৩), শান্তি বিজয় চাকমা (২৫) এবং সুনীল চাকমা (২৩)। আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহত সবাইকে বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় রূপায়ন চাকমা তার জলে ভাসা জমিতে চাষ করা ধান ঘরে তোলার জন্য গ্রামবাসীর সহায়তা চান। রোববার সকাল থেকে গ্রামের লোকজন বেগানাছড়ি গ্রামে কাপ্তাই লেকের জলে ভাষা জমিতে ধান কাটছিল। বিকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নেয়। এসময় ওই এলাকায় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হওয়ার পাশাপাশি আরো ১৩ জন গুরুত্বর আহত হন।
বরকল ইউপির ৪ নং ওয়ার্ড মেম্বার লক্ষ্মীরঞ্জন চাকমা ৩ জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।
এ ঘটনায় আহতরা হলেন, অপ্রিয় চাকমা, প্রিয় শংকর দেওয়ান, ভাগ্য কুমার চাকমা, ঊষাময় চাকমা, সত্য কুমার চাকমা , উত্তম চাকমা, সবিতা চাকমা পুলুক্যু চাকমা, সুবিনয় চাকমা, গোপাবিবি চাকমা, উজ্জল কান্তি চাকমা, সুমেধ চাকমা ও করুণাময়।
রাঙামাটির পুলিশ সুপার আমেনা বেগম ও বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
রাঙামাটিতে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
বজ্রপাতে রাঙামাটির বরকলের বেগানাছড়ি গ্রামের ৩ জন নিহত ও ১৩ জন গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুর ৩ টার দিকে তারা ধান ক্ষেতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতের শিকার হন। নিহতরা হলেন, ৭ম শ্রেণীর ছাত্র রিপেক চাকমা (১৩), শান্তি বিজয় চাকমা (২৫) এবং সুনীল চাকমা (২৩





