নির্বাচন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম দফায় ৯৮ উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৩৯২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিটি উপজেলায় চারজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগের অনুমোদন দেয়।
এর আগে গত ২৮ জানুয়ারি এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
ওই চিঠিতে বলা হয়,নির্বাচন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি থেকে ভোট গ্রহণের পর দিন ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
এছাড়া ভোট গ্রহণের দু'দিন আগে ১৭ ফেব্রুয়ারি থেকে ভোট গ্রহণের পর দিন ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটিতে তিনজন করে দায়িত্ব পালন করবেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি দেশের ৯৮টি উপজেলায় চেয়ারম্যান,ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঢাকা, এএ, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর
শ্রেণীহীন
৯৮ উপজেলায় ৩৯২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের অনুমোদন
নির্বাচন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম দফায় ৯৮ উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৩৯২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিটি উপজেলায় চারজন করে





