সাতক্ষীরায় বিদ্যুতের খাম্বা পোতার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই বিদ্যুৎ শ্রমিক নিহত হয়েছেন। নিহত ২ শ্রমিকের নাম বিল্লাল হোসেন (২২) ও শফিকুল ইসলাম (২৫) বলে জানা যায়।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আলীপুর বাজারে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎ শ্রমিক শরিফুল জানান, সকালে বিদ্যুতের খাম্বা পোতার সময় এর পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সঙ্গে ওই খাম্বার স্পর্শ হলে ৫ জন শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন, কেশবপুর উপজেলার পাতরা গ্রামের আ. আহাদ বিশ্বাসের পুত্র বিল্লাল হোসেন ও পাটকেলঘাটা গ্রামের নবাব আলীর পুত্র শফিকুল ইসলাম।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত
সাতক্ষীরায় বিদ্যুতের খাম্বা পোতার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই বিদ্যুৎ শ্রমিক নিহত হয়েছেন। নিহত ২ শ্রমিকের নাম বিল্লাল হোসেন (২২) ও শফিকুল ইসলাম (২৫) বলে জানা যায়। আজ শনিবার সকাল সাড়ে ৯টার





