[b]ঢাকা: [/b] বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যান ফুগল।
শনিবার সন্ধ্যা পৌনে ৮টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
বৈঠকে উপস্থিত রয়েছেন, দলটির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দীন আহমেদ ও রিয়াজ রহমান।
বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের পর দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।